ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যাকসন স্পিনিং কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, ম্যাকসন স্পিনিং কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ট) ঘোষণা করেন।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ ফ্যাক্টরি প্রাঙ্গণে ম্যাকসন গ্রুপ কনফারেন্স হলে অনুষ্টিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ ফেব্রুয়ারি।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ১৬ টাকা, নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ২০ দশমিক ৫৫ টাকা এবং নেট ক্যাশ ফ্লো ০ দশমিক ৪৩ টাকা।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর