৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৯:৪৩ পিএম BDST banglanew24
22 May 2012   02:15:35 PM   Tuesday BdST
E-mail this

আর্কটিকের বরফ গলে মুক্ত হচ্ছে মিথেন গ্যাস


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আর্কটিকের বরফ গলে মুক্ত হচ্ছে মিথেন গ্যাস

ঢাকা: লাখো বছর ধরে আর্কটিক অঞ্চলে জমে থাকা মিথেন গ্যাস বাতাসে অবমুক্ত হতে শুরু করেছে। ফলে পৃথিবীর বাতাসে বাড়ছে ক্ষতিকর কার্বনের উপস্থিতি। ক্রমবর্ধমান এই কার্বন পৃথিবীর বায়ুমন্ডল ও পরিবেশে বড় ধরনের নেতিবাচক পরিবর্তন আনতে পারে। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে পরিবেশ বিষয়ক ম্যাগাজিন জিওসায়েন্সে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে।

আর্কটিক অঞ্চলভূক্ত আলাস্কা ও গ্রিনল্যান্ডের তুষারাবৃত হ্রদগুলোতে গবেষকরা মিথেন গ্যাস নিঃসরণের প্রায় দেড় লাখ স্থান চিহ্নিত করেছেন। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণে এই স্থানগুলোর উপরিভাগ থেকে বরফ গলে যাচ্ছে। ফলে স্থানগুলোতে সুদীর্ঘকাল ধরে আটকে থাকা মিথেন গ্যাস বরফ  গলার কারণে পথ পেয়ে পৃথিবীর বায়ুম-লে মিশে যাওয়ার সুযোগ পাচ্ছে। ধারণা করা হয়, এসব মিথেন গ্যাসের বেশিরভাগেরই উৎস হিসেবে কাজ করছে হ্রদের তলদেশে জমে থাকা প্রাকৃতিক গ্যাস বা কয়লার মজুদ। তবে পচনশীল লতাপাতা থেকে প্রতিনিয়ত তৈরি হওয়া মিথেন গ্যাসও নিঃসৃত হচ্ছে এসব পথে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এ ধারা অব্যাহত থাকলে আগামী ১০০ বছরের মধ্যে পশ্চিম সাইবেরিয়ার প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এলাকার বেশিরভাগ বরফ গলে যাবে। ফলে সেখান থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস বেরিয়ে এসে পৃথিবীর বাতাসে মিশবে। এতে অবধারিভাবেই বেড়ে যাবে বায়ুমন্ডলের তাপমাত্রা।

উল্লেখ্য, বায়ুমন্ডলে তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী গ্যাসগুলোর মধ্যে কার্বন-ডাই-অক্সাইডের পরপরই মিথেন গ্যাসের অবস্থান।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ২২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান