৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ২:৫৭ এএম BDST banglanew24
23 May 2012   06:14:52 PM   Wednesday BdST
E-mail this

নজরুল মেলায় আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নজরুল মেলায় আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইয়ের তেজগাঁও ভবন চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রবি-চ্যানেল আই নজরুল মেলা ২০১২’। এবারের মেলার মূল প্রতিপাদ্য বিষয় বিদ্রোহী কবিতা রচনার ৯০তম বর্ষপূর্তি পালন। যা এ প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ এবং ভারতেও পালিত হবে। চ্যানেল আইয়ের আয়োজনে ৮ম বারের মতো অনুষ্ঠিত এ মেলায় নজরুল সঙ্গীত সাধনায় বিশেষ অবদানের জন্যে ফেরদৌস আরাকে আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে।

এ উপলক্ষে ২৩ মে বুধবার বেলা ১২টা ৩০মিনিটে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম ও বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরই নজরুল মেলার আয়োজন করে চ্যানেল আই।  চ্যানেল আই নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এ মেলার বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। তিনি বলেন, প্রতি বছরের মত চ্যানেল আই এবারও এ আয়োজন করতে যাচ্ছে। আয়োজনের মূল উদ্দেশ্য দেশ বিদেশে আমাদের নতুন প্রজন্মের কাছে জাতীয় কবিকে মেলে ধরা। বিদ্রোহী কবির গান, কবিতা, গল্প ও কবির চিত্র নিয়ে এ মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় ক্ষুদ্র ও কুটিরশিল্পের স্টল ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টলে দিনব্যাপী প্রদর্শিত হবে নজরুল গ্রন্থ, নজরুলকে নিয়ে লিখিত গ্রন্থ, চিত্রকলা ও নজরুলের সঙ্গীতের রেকর্ড কাভারের প্রদর্শনী, নজরুল সংক্রান্ত ভিডিও সিডি, নজরুল সঙ্গীতের গানের স্টল, চলচ্চিত্র প্রদর্শনী, ইত্যাদি। এতে নতুন প্রজন্মরা সহজেই তার জীবনী সম্পর্কে জানতে পারবে।
আজীবন সম্মাননা প্রদানের বিষয়ে তিনি আরও বলেন, নজরুল মেলা আয়োজনে ৩য় বছর থেকে চ্যানেল আই আজীবন  সম্মাননা দিয়ে আসছে। অতীতে এ সম্মাননা পেয়েছেন সঙ্গীতগুরু সোহরাব হোসেন, সুধীন দাশ, সঙ্গীতজ্ঞ ফিরোজা বেগম ও নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম। আর এ বছর চ্যানেল আই এ সম্মান তুলে দিতে চায় নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরার হাতে।

অনুষ্ঠানে উপস্থিত নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, শতাধিক কবি সাহিত্যিকদের নিয়ে যখন ১৯৯৯ সালে নজরুল জয়ন্তীর উৎসবের আয়োজন করেছিলাম তখন থেকেই চ্যানেল আইয়ের সঙ্গে নজরুল আয়োজনে অংশ নিয়ে আসছি। বিদ্রোহী কবি ২৩ বছর বয়সে বিদ্রোহী কবিতা রচনা করেছেন। ১৯২১ সালে ডিসেম্বরের শেষের দিকে তিনি প্রথম বিদ্রোহী কবিতা লিখেছেন। আজ এ বিদ্রোহী কবিতার ৯০ বছর পেরিয়েছে। আমাদের চেতনায় এ বিদ্রোহী কবিতার প্রভাব অনেক। এ কবিতা সে সময়ে বাংলা কবিতার মোড় ঘুরিয়ে দিয়েছিলো। সরকারী বেসরকারীভাবে তার এ জন্মজয়ন্তী ও বিদ্রোহী কবিতার ৯০ বছর পূর্তি পালন হচ্ছে। এটা সত্যিই আনন্দের বিষয়।

নজরুল মেলায় এ বছর আজীবন সম্মাননায় নাম ঘোষনার পর নিজের অনুভূতি ব্যক্ত করে ফেরদৌস আরা বলেন, অতীতে যারা সম্মাননা পেয়েছেন আমি তাদের তুলনায় এখনও অনেক ছোট। আমি জানি না এত বড় সম্মান পাওয়ার যোগ্যতা আমার হয়েছে কিনা। ছোট থেকেই গান শিখেছি। নজরুল সংগীত আমাকে টানে। তাই নিজেকে নজরুল সংগীতেই সপে দিয়েছি। আমি চেয়েছি গান দিয়ে মানুষের অন্তরকে ছুঁতে। ছোটবেলায় কবি নজরুল ইসলামের সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি তখন বাকরুদ্ধ। আমি তাকে কাছ থেকে দেখেছি। সেদিনটি আমার জীবনের স্মরনীয় ঘটনা।
এছাড়াও এ সংবাদ সম্মেলনের মাধ্যমে শাইখ সিরাজ যে কোন মৌলিক গানকে বানিজ্যিকভাবে ব্যবহার না করার প্রতিও আহবান জানান।

১১ জ্যোষ্ঠ (২৫ মে, শুক্রবার) সকাল ১১.০৫ মিনিটে পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী সাহিত্যিক, পত্রিকার সম্পাদকবৃন্দ, নজরুল বিশেষজ্ঞ ও নজরুল সঙ্গীতশিল্পীবৃন্দ এবং চ্যানেল আইয়ের পরিচালকবৃন্দ।
মেলার খোলা মঞ্চ থেকে পরিবেশিত হবে নবীন-প্রবীন শিল্পীদের পরিবেশনায় নজরুল সঙ্গীত, নৃত্যনাট্য, শিশুনৃত্য ইত্যাদি। সঙ্গীত পরিবেশন করবেন কল্পনা আনাম শাকিল, এম এ মান্নান, ফেরদৌস আরা, ড, নাশিদ কামাল, সালাউদ্দিন আহমেদ, ইয়াকুব আলী খান, খায়রুল আনাম শাকিল, রাহাত আরা গীতি, নীলা তাপসী খান, খালিদ হোসেন, শাহীন সামাদ, প্রিয়াংকা গোপ, শহীদ কবীর পলাশ প্রমুখ শিল্পীবৃন্দ।

 দলগত ভাবে সঙ্গীত পরিবেশন করবেন সুর সপ্তক, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, ঋষিজ শিল্পী গোষ্ঠি, তালিম, রণতা শিশুকিশোর শিল্পী গোষ্ঠী। নৃত্য পরিবেশন করবে নৃত্যম, নৃত্যশ্রী, স্পন্দন, শৈলী নৃত্যকলা একাডেমী ও ভোরের পাখি নৃত্যকলাকেন্দ্র।

এছাড়াও মেলায় থাকছে নজরুলের কবিতা থেকে চিত্রশিল্পীদের চিত্রাংকন-অংশ নেবেন হাশেম খান, মনিরুল ইসলাম, বীরেন সোম,  শেখ আফজাল, শহীদ কবীর, আবদুল মান্নান, শামসুদ্দোহা, মনিরুজ্জামান প্রমুখ।

মেলায় আগত অতিথিদের আপ্যায়ন করা হবে কেকা ফেরদৌসীর রান্নাঘর থেকে নজরুলের প্রিয় খাবার ও পানসুপারীর পান দিয়ে।

নজরুল মেলা চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চুর পরিচালনায় মেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।


বাংলাদেশ সময় ১৬২০, মে ২৩, ২০১২
সম্পাদনা: অনন্যা আশরাফ, নিউজ রুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান