১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৪:৫৯ পিএম BDST banglanew24
14 Aug 2012   10:50:45 AM   Tuesday BdST
E-mail this

মেডিকেল ভর্তি পরীক্ষার দাবিতে শহীদ মিনারে শিক্ষার্থীরা


মাজেদুল নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মেডিকেল ভর্তি পরীক্ষার দাবিতে শহীদ মিনারে শিক্ষার্থীরা
ছবি: ফাইল ফটো

ঢাকা: পরীক্ষার মাধ্যমে মেডিকেল ভর্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে এসে শহীদ মিনারে জড়ো হচ্ছেন।

এরআগে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থী ও অভিবাবকরা প্রতিবাদ সভা করেন। তারা পরীক্ষার মাধ্যমে ভর্তির জন্য সরকারের কাছে জোর দাবি করেন এবং প্রয়োজনে আদালতে রিট করবেন বলে জানান।
 
এদিকে মেডিকেল ভর্তি বিষয়ে সোমবার বিকালে জনস্বার্থে হাইকোর্টে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ।

এছাড়া মঙ্গলবার খুলনা থেকে এক শিক্ষার্থী বাংলানিউজকে টেলিফোনে জানান, তারা খুলনা নগর ভবনের সামনে মানববন্ধন করবে। এছাড়া চট্টগ্রাম ও কুমিল্লায় মানববন্ধন পালিত হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত,  রোববার মেডিকেলে জিপিএ-এর ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তির সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর।

বাংলাদেশ সময় : ১১০৭ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১২
সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিক্ষা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান