৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:২০ পিএম BDST banglanew24
24 Mar 2012   05:32:18 PM   Saturday BdST
E-mail this

এরশাদের ক্ষমতা দখলে পরোক্ষ মদত দেন হাসিনা : মসিউর


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি মো. মসিউর রহমান বলেছেন, ‘স্বৈরাচার এরশাদের মতো গণতন্ত্র হত্যাকারীর সঙ্গে বর্তমান সরকারের গভীর সখ্য থাকলেও তাতে কোনো দোষ নেই।’

শনিবার ঝিনাইদহ কেপি বসু সড়কের দলীয় কার্যালয়ে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে স্থানীয় বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘একজন স্বীকৃত গণতন্ত্র হত্যাকারীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে গদ্দিনশীন হওয়া ইতিহাসে বিরল ঘটনা।‘

জেলা বিএনপির সহ-সভাপতি জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক, বিএনপি নেতা কামাল আজাদ পান্নু, আবু বকর, আশরাফুল ইসলাম পিন্টু, রওশন বিন কদর মিরন, আহসান হাবিব রনক, জিয়াউল ইসলাম ফিরোজ, মীর ফজলে এলাহী শিমুল, আরিফুল ইসলাম আনন, মামুন ও মোস্তাক আহমেদ।

মসিউর রহমান আরো বলেন, ‘১৯৮২ সালের এ দিনে স্বৈরাচার এরশাদ নির্বাচিত সরকার আবদুস সাত্তারের কাছ থেকে জোর করে ক্ষমতা দখল করার মধ্য দিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেন। আর এই ক্ষমতা দখলের পেছনে পরোক্ষভাবে মদত দেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

আওয়ামী লীগকে নব্য স্বৈরাচার আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আজ দু’ স্বৈরাচারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার কোন বিকল্প নেই।’

বাংলাদেশ সময় : ১৭১৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২

প্রতিবেদন : আসিফ ইকবাল কাজল, সম্পাদনা : জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান