১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৮:২১ এএম BDST banglanew24
14 Jul 2012   05:30:09 PM   Saturday BdST
E-mail this

ওবামাকে হত্যার ষড়যন্ত্র: উজবেক যুবকের ১৮৮ মাসের জেল


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ওবামাকে হত্যার ষড়যন্ত্র: উজবেক যুবকের ১৮৮ মাসের জেল

ঢাকা: প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার যড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত এক উজবেক নাগরিককে প্রায় ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।

প্রেসিডেন্টকে হত্যা প্রচেষ্টার অভিযোগে সন্ত্রাসবাদ বিরোধী আইনে তাকে এ শাস্তি দেওয়া হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম।

উলুজ বেক কোদিরভ নামের ওই ব্যক্তি ২০০৯ সালে ডাক্তারি পড়তে স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় তিনি ওবামাকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে আদালতে দাবি করে যুক্তরাষ্ট্রের আলবামার ফেডারেল কর্তৃপক্ষ।

২২ বছর বয়সী কোদিরভ ইন্টানেটের  মাধ্যমে চরমপন্থার পথে অনুপ্রাণিত হন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তার সঙ্গে উজবেক সন্ত্রাসী সংগঠনগুলোর যোগাযোগ আছে বলেও দাবি করছেন তারা।

সংবাদমাধ্যম জানায় আদালতে শুনানি চলার সময় কোদিরভ ক্ষমা প্রার্থনা করে তার দোষ স্বীকার করেন। পাশাপাশি সম্ভাব্য যাবজ্জীবন দণ্ড এড়াতে তিনি কর্তৃপক্ষকে তদন্তে সহযোগিতা করেন বলে জানা গেছে।

শুনানি শেষে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক আব্দুল কালোনের আদালত কোদিরভকে ১৮৮ মাসের কারাদণ্ড প্রদান করেন । তবে এ অভিযোগে তার সর্বোচ্চ যাবজ্জীবন শাস্তি হতে পারতো বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোদিরভের সঙ্গে উজবেকিস্তানের জঙ্গি সংগঠন ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তানের যোগাযোগ ছিলো বলে ধারণা করছে ফেডারেল কর্তৃপক্ষ। সম্প্রতি এ সংগঠনটিকে যুক্তরাষ্ট্র বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

কোদিরভের স্টুডেন্ট ভিসা বাতিল হয় ২০১০ সালে। কোদিরভের আইনজীবী দাবি করেছেন ইংরেজী ভাষায় তার দক্ষতা অত্যন্ত দুর্বল হওয়ায় মেডিকেল স্কুলে ভর্তি হতে পারেননি তিনি। ভর্তি হতে না পারায় কোদিরভ হতাশাগ্রস্ত হয়ে প্রায় সব সময় ইন্টানেটে কাটাতেন। শুনানির সময় তাকে ‘ল্যাপটপধারী নি:সঙ্গ যুবক’ হিসেবেও উল্লেখ করেন তার আইনজীবী।  

কোদিরভকে গত বছরের জুলাই মাসে আলবামার একটি মোটেল থেকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি একজন ছদ্মবেশী ফেডারেল এজেন্টের থেকে স্বয়ংক্রিয় অস্ত্র ও চারটি গ্রেনেড সংগ্রহের চেষ্টা করছিলেন।  কর্তৃপক্ষের দাবি ওবামাকে হত্যার জন্যই ওই অস্ত্রগুলো ব্যবহারের পরিকল্পনা করেছিলেন কোদিরভ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান