৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১১:৪৫ পিএম BDST banglanew24
18 Feb 2013   03:47:12 PM   Monday BdST
E-mail this

রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির শতবর্ষে ‘চিত্রাঙ্গদা’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির শতবর্ষে ‘চিত্রাঙ্গদা’

রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির শতবর্ষ স্মরণে স্বপ্নদলের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র বিশেষ মঞ্চায়নের আয়োজন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

মঞ্চায়নের পূর্বে রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলী’ ও নোবেল পুরস্কার অর্জন সংক্রান্ত তথ্যাবলী উপস্থাপন করা হবে। কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

এ বিশেষ প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম ও লায়লা হাসান।

‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার গ্রন্থিকেরা হলেন, সোনালী রহমান জুলি, ফারজানা রহমান মিতা, মোস্তাফিজুর রহমান, শাখাওয়াত শ্যামল, শিশির সিকদার, হাসান রেজাউল, সুকন্যা আমীর, জেবুন্নেসা আলো, মাধূরী বেপারী সুমি, মেহেরুন্নেসা ঋতু, এনামুল হক শাহীন, রেজাউল মাওলা নাবলু, মাসুদ রানা, আলী হাসান, রওনক লাবণী, বিমল দাশ, সাহানুর রহমান প্রমূখ।

বাংলাদেশ সময় : ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান