 |
| ছবি: জীবন আমীর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
মতিঝিল থেকে: যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও বিচারাধীন নেতাদের মুক্তির দাবিতে সোমবার সকাল দশটার পর জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে মতিঝিলের শাপলা চত্বরে।
ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে জামায়াত-শিবিরের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তৃতা করছেন।
এদের মধ্যে রয়েছেন-ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভুইয়া, কেন্দ্রীয় সুরা সদস্য অ্যাডভোকেট মশিউল আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান প্রমুখ।
বিক্ষোভে অংশ নিতে সকাল ৯টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মতিঝিলে আসতে থাকে জামায়াত-শিবির নেতাকর্মীরা। অবস্থান নেয় জনতা ব্যাংক ভবনের সামনে।
এসব মিছিল থেকে যুদ্ধাপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে উক্কানিমূল স্লোগান দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ফ্রেবুয়ারি ৪, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর/জেডএম