৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৭:৫৭ এএম BDST banglanew24
23 May 2012   10:54:30 PM   Wednesday BdST
E-mail this

বিদ্যুতের দাবিতে মিয়ানমারে বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিদ্যুতের দাবিতে মিয়ানমারে বিক্ষোভ

ঢাকা: বিদ্যুৎ সরবরাহে অনিয়ম ও অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মিয়ানমারের প্রধান প্রধান শহরের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছে দেশটির নাগরিকরা।

রোববার শুরু হওয়া এই বিক্ষোভের ধারাবাহিকতায় মঙ্গলবার দেশটির সবচেয়ে বড় শহর রেঙ্গুনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

৬ কোটি অধিবাসী অধ্যুষিত মিয়ানমারের ৭৫ শতাংশ বাসিন্দাই নিয়মিত বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক হিসাবে জানা যায়। দেশের অন্যান্য এলাকার মতো অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ রেঙ্গুনেরও একটি নিত্ত নৈমত্তিক ঘটনা।
 
রেঙ্গুনের আলোচিত সুল প্যাগোডায় মঙ্গলবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এক ঘণ্টাস্থায়ী শান্তিপূর্ণ এই বিক্ষোভে প্রতিবাদকারীরা মোমবাতি নিয়ে বিক্ষোভ দেখায় বলে জানায় সংবাদমাধ্যম।

রেঙ্গুনের বাইরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে প্রায় এক হাজার বিক্ষোভকারী তৃতীয় দিনের মতো বিদ্যুৎ সরবরাহে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হয়। বিক্ষোভে অংশ নেওয়া প্রতিবাদকারী চো চো মাইন্ট জানান, অনেক সময় টানা দু’দিন ধরেও বিদ্যুৎ থাকে না। ফলে বিশুদ্ধ খাবার পানি পাওয়াও দুষ্কর হয়ে দাঁড়ায় তাদের জন্য।
 
মান্দালয়ে রোববার রাতে শুরু হয়ে প্রতিবাদ বিক্ষোভ দেশটির বাণিজ্যিক রাজধানী রেঙ্গুনে শেষ হয় মঙ্গলবার। ফেসবুকের মাধ্যমে এই বিক্ষোভ সংগঠিত করা হয় বলে জানায় আয়োজকরা।

বিক্ষোভের সময় কাউকে গ্রেফতার করা হয়নি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম। তবে পুলিশ এ সময় ৫০ জন প্রতিবাদকারীকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ তাদেরকে বিক্ষোভের কারণ, উদ্দেশ্য এবং এর সংগঠকদের সম্পর্কে প্রশ্ন করে বলে জানায় বিক্ষোভকারীরা।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা,মে ২৩, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান