৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১০:০৬ এএম BDST banglanew24
23 Sep 2012   03:42:35 PM   Sunday BdST
E-mail this

অস্কারে যাচ্ছে রনবীরের ‘বারফি’


ইশতিয়াক হোসেন লাবিব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অস্কারে যাচ্ছে রনবীরের ‘বারফি’

পরিচালক অনুরাগ বাসুর যাদু সত্যিই কাজ করেছে। একজন বধির বোবা ছেলে ও একজন অটিস্টিক মেয়ের প্রেমের কাহিনী নিয়ে তার ছবি ‘বারফি’ যেভাবে সাধারণ মানুষকে মন্ত্রমুগ্ধ করেছে, তেমনি এর প্রভাব পড়েছে কর্তৃপক্ষের উপরও।

ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (এফএফআই) কর্তৃক ‘বারফি’ মুভিকে বেস্ট ফরেন ল্যাঙগুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে অফিসিয়ালভাবে একাডেমি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করেছেন।

গত শনিবার রাতে ভারতের হায়দ্রাবাদে এক সভা শেষে এফএফআই’র সেক্রেটারি জেনারেল সুপর্ণ সেন জানান, ‘এ বছরে আমাদের দেশ থেকে বারফিকে মনোনয়ন দেওয়া হয়েছে অস্কারের জন্য।’

এফএফআই এর মনোনয়নে আনন্দের বন্যা বইছে ‘বারফি’ ফিল্ম মেকার ইউটিভি মোশন পিকচারসহ ছবিটির সঙ্গে যুক্ত সকলের মধ্যে।

ইউটিভি মোশন পিকচারসের ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ রয় কাপুর তার আনুষ্ঠানিক এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘আমরা খুবই সম্মান বোধ করছি যে বারফি ছবিটি ৮৫তম অস্কার ‘এ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০১৩’ তে ভারতের প্রতিনিধিত্ব করবে। ছবিটি আমাদের সবার অনেক প্রিয়। ছবিটি আমাদের মনের মত হয়েছে এবং আমরা এর জন্য সাধারণ দর্শক ও সমালোচকদের নিকট থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের সাত বছরের দীর্ঘ পথচলায় এটি আমাদের চতুর্থ অর্জন। এর আগে ‘রাঙ ডে বাসান্তি (২০০৬)’ ‘হারিসচান্দ্রাচি ফ্যাক্টরি (২০০৯)’ ও ‘পিপলি লাইভ (২০১০)’ ছবিগুলো একইভাবে একাডেমি অ্যাওয়ার্ডসে ভারতকে প্রতিনিধিত্ব করেছে।

উল্লেখ্য রনবীর কাপুর ও প্রিয়াংকা চোপড়া অভিনীত ‘বারফি’ ছবিটি ১৪ সেপ্টেম্বর মুক্তির পর থেকেই সিনেমা হলগুলোতে হাউসফুলভাবে চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান