ঢাকা: পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী পিপিপি নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাখদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত। পাকিস্তানের স্থানীয় ডন নিউজ এজেন্সির বরাত দিয়ে এ সংবাদ পরিবেশন করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মাখদুম শাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট জারদারি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগে সমর্থন জানানোর মাত্র একদিনের মধ্যেই এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো।
মাখদুম শাহাবুদ্দিনের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে মুসা গিলানি এবং অপর একজনের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর