ঢাকা: বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকার আইন পুর্নবহালের দাবিতে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
শনিবার বিকেলে রাজধানীর ডিআরইউতে অনুষ্ঠিত এ বৈঠকের আয়োজন করে দেশপ্রেমিক নাগরিক কমিটি।
সংগঠনটির আহ্বায়ক ড. একেএম আব্দুল্লাহ ফারুকের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন সাবেক নির্বাচন কমিশনার বিচারপতি রউফ, বিশেষ অতিথি ছিলেন সাবেক বিচারপতি টিএইচ খান, সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, চিত্রপরিচালক চাষী নজরুল ইসলাম, উত্তরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আহম্মুদুজ্জামান, ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ০৯, ২০১২
তালহা/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর