ময়মনসিংহ: একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান ও ৩ রাউন্ড গুলিসহ ৩ তক্ষক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
শুক্রবার সন্ধ্যায় নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৯, কোম্পানি-২ এর ময়মনসিংহের সার্কিট হাউজের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন তৌহিদুর রহমান চাকলাদার।
আটকরা হলেন- বিল্লাল হোসেন (২১), মতিউর রহমান (৩১) ও আব্দুর রশিদ (৩১)।
পরে তাদের কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ সূত্র জানায়, ময়মনসিংহ র্যাব-৯, কোম্পানি-২ এর দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন তৌহিদুর রহমান চাকলাদার তার সঙ্গীয় ফোর্স নিয়ে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকায় তক্ষক ক্রেতা সেজে আটকদের কাছে যান। পরে ফাত পেতে এদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান ও ৩ রাউন্ড গুলিসহ একটি তক্ষকও উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ০৫০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর