৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৫:৪৬ পিএম BDST banglanew24
11 Aug 2012   05:19:25 AM   Saturday BdST
E-mail this

বিদেশি পিস্তলসহ ৩ তক্ষক ব্যবসায়ী আটক


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান ও ৩ রাউন্ড গুলিসহ ৩ তক্ষক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

শুক্রবার সন্ধ্যায় নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-৯, কোম্পানি-২ এর ময়মনসিংহের সার্কিট হাউজের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন তৌহিদুর রহমান চাকলাদার।

আটকরা হলেন- বিল্লাল হোসেন (২১), মতিউর রহমান (৩১) ও আব্দুর রশিদ (৩১)।

পরে তাদের কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ সূত্র জানায়, ময়মনসিংহ র‌্যাব-৯, কোম্পানি-২ এর দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন তৌহিদুর রহমান চাকলাদার তার সঙ্গীয় ফোর্স নিয়ে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকায় তক্ষক ক্রেতা সেজে আটকদের কাছে যান। পরে ফাত পেতে এদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান ও ৩ রাউন্ড গুলিসহ একটি তক্ষকও উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০৫০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান