৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:২০ পিএম BDST banglanew24
08 Aug 2012   12:15:33 AM   Wednesday BdST
E-mail this

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম:  চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে বেশকিছু অস্ত্র ও গোলাবারূদসহ দুই জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর এলাকার নাজিম উদ্দিন (২৫) এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার আবু বক্কর (২৮)।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, একটি বিদেশি একনলা বন্দুক, দুটি মিয়ানমারের তৈরি ছোট এলজি এবং ৪ রাউন্ড কার্তুজ।

মঙ্গলবার রাত পৌনে ১০টায় র‌্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক লে.কমান্ডার নূরুজ্জামানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

নূরুজ্জামান বাংলানিউজকে বলেন, অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্রগুলো নগরীর একটি সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রির জন্য বাকলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশের গলিতে অপেক্ষা করছিল। আমরা খবর পেয়ে গিয়ে তাদের আটক করি।

দু’জনের বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন নূরুজ্জামান।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘন্টা, আগস্ট ০৮, ২০১২
আরডিজি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান