৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:২০ এএম BDST banglanew24
20 Jun 2012   02:57:55 PM   Wednesday BdST
E-mail this

ত্রিপুরার প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রী


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): আরও এক কেন্দ্রীয় মন্ত্রী প্রশংসা করলেন ত্রিপুরার। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রী পবন সিংহ ঘাটোয়ার রাজ্যে এসে বলেছেন, ‘উন্নয়নের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাই সেরা। এখানে কেন্দ্রীয় প্রকল্পগুলো সফলভাবে রূপায়িত হচ্ছে।’

রাজ্যের বিরোধী কংগ্রেস দল সব সময়ই সরব হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে। তাদের অন্যতম অভিযোগ সরকার পরিকল্পনা রূপায়নে ব্যর্থ। উন্নয়নের কাজ এখানে হচ্ছে না।

রাজ্য কংগ্রেস দল যখন ক্রমাগত এই প্রচার চালিয়ে যাচ্ছে, তখন কেন্দ্রের কংগ্রেস সরকারের মন্ত্রীর এ ধরনের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সে সাথে আসামের ওপর দিয়ে যে ব্রডগেজ রেল লাইনের কাজ চলছে সে কাজের ধীর গতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় এই মন্ত্রী।
 
মঙ্গলবার দু দিনের সফরে রাজ্যে এসেছেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রী পবন সিংহ ঘাটোয়ার।
রাজ্যে উত্তর পুরবাঞ্চল উন্নয়ন মন্ত্রকের অধীনে যে সব প্রকল্পগুলি চালু আছে সে সব প্রকল্পের পর্যালোচনা করবেন তিনি। এদিন সকালে রাজ্যে এসে তিনি যান রাজ ভবনে। সেখানে কথা বলেন রাজ্যপাল ডি ওয়াই পাতিলের সাথে।

সন্ধ্যায় মহাকরনে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে দেখা করেন তিনি। কথা বলেন রাজ্যের উন্নয়ন নিয়ে।

বুধবার রাজ্যের উন্নয়ন নিয়ে ঘাটোয়ার পর্যালোচনা সভা করবেন পবন সিংহ।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুন ২০, ২০১২
টিসি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান