ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
রোববার পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষ অবস্থানে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট ও দ্বিতীয় অবস্থানে আছে মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির শেয়ারের দাম।
এদিন লাফার্জ সুরমা সিমেন্টের মোট ১৮ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ১০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে, মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৫০০ টাকার।
এদিন লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৪১ দশমিক ৯ টাকা এবং সর্বনিম্ন ৪০ দশমিক ২ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম ছিল ৩৯ দশমিক ৬ টাকা।
ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা যায়, ২০০৩ সালে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।
রোববার এ কোম্পানির বাজার মূলধন দাঁড়ায় ৪ হাজার ৫৯৯ কোটি ৩ লাখ ৯১ হাজার টাকা, অনুমোদিত মূলধন ১ হাজার ৪০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১৬১ কোটি ৪০ লাখ টাকা।
বাজারে এ কোম্পানির মোট ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০টি শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫৮ দশমিক ৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ৭৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২১ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, পুঁজিবাজারের তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেনি।
৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির কর পরবর্তী লোকসান হয়েছে ২১৮ কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকা।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ দশমিক ৪৬ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য লোকসানে রয়েছে ৫ দশমিক ৫৭ টাকা।
অন্যদিকে, রোববার লেনদেনের দ্বিতীয় শীর্ষে থাকা মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির শেয়ার সর্বোচ্চ ২১৭ দশমিক ৫ টাকা এবং সর্বনিম্ন ২০৯ দশমিক ৯ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসের এ কোম্পানির শেয়ারের দাম ছিল ২০৯ দশমিক ৫ টাকা।
রোববার লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানির মধ্যে- লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির মোট লেনদেন হয় ১৮ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম ১৩ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা, লংকা-বাংলা ফিন্যান্স ১৩ কোটি ৪৪ লাখ ১৪ হাজার ৫০০ টাকা, গ্রামীণফোন ১০ কোটি ১৪ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা, যমুনা অয়েল ৯ কোটি ১৪ লাখ ৩৫ হাজার টাকা, স্কয়ার ফার্মা ৮ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ৬০০ টাকা, বেক্সিমকো লি. ৮ কোটি ১৭ লাখ ৯৬ হাজার ১০০ টাকা, এসআইবিএল ৭ কোটি ২৮ লাখ ৫৮ হাজার টাকা, জিপিএইচ ইস্পাত ৬ কোটি ৯৯ লাখ ৬১ হাজার ৫০০ টাকা এবং এমআই সিমেন্ট ৬ কোটি ৩ লাখ ৭৭ হাজার ১০০ টাকা।
ভলিউম বিক্রির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট ৪৪ লাখ ৭৮ হাজার ভলিউম, এসআইবিএল ৩৫ লাখ ৮৭ হাজার ৫০০ ভলিউম, ন্যাশনাল ব্যাংক ১৮ লাখ ৯২ হাজার ৪০০ ভলিউম, সিটি ব্যাংক ১৫ লাখ ৯১ হাজার ভলিউম, লংকা-বাংলা ফিন্যান্স ১৪ লাখ ৬৩ হাজার ৫০০ ভলিউম, ইউনাইটেড এয়ার ১৪ লাখ ৫৩ হাজার ২০০ ভলিউম, ইউসিবিএল ১২ লাখ ৮৮ হাজার ৫০০ ভলিউম, ওয়ান ব্যাংক ১০ লাখ ৯৯ হাজার ৫০০ ভলিউম, আরএন স্পিনিং ১০ লাখ ৩৫ হাজার ৫০০ ভলিউম এবং পিপলস লিজিং ১০ লাখ ২৮ হাজার ৩০০ ভলিউম।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ০৩, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর