৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৫:০৩ এএম BDST banglanew24
07 Aug 2012   04:52:14 PM   Tuesday BdST
E-mail this

কর ফাঁকি

ব্যবসায়ী ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ব্যবসায়ী ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন কর ফাঁকি

ঢাকা: মেসার্স খান অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে দুই কোটি ২৪ লাখ টাকা শুল্ক ফাঁকির অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পোশাক তৈরি ও রপ্তানির জন্য শুল্কমুক্ত সুবিধায় কাপড় আমদানি করেছিলেন মেসার্স খান অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামান। কিন্তু শুল্কমুক্ত সে কাপড় দিয়ে তিনি পোশাক তৈরি না করে খোলা বাজারে বিক্রি করে দেন।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে রমনা মডেল থানায় চলতি বছরের ১৯ ফেব্রয়ারি দুদকের সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা আবু বকর সিদ্দিক ওই মামলা দায়ের করেন। মামলা নং-৪০।

দুদকের তদন্তে বেরিয়ে আসে বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্স সুবিধার আওতায় আমদানিকৃত কাপড় চট্টগ্রাম বন্দর থেকে শুল্কমুক্ত ছাড় করানো হয়। কিন্তু ওই কাপড় দিয়ে পোশাক তৈরি ও রপ্তানি না করায় কাস্টমস্ কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানকে আমদানিকৃত কাপড়ের শুল্ক বাবদ ২ কোটি ২৪ লাখ ৭৭ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু প্রতিষ্ঠানটি টাকা জমা না দিয়ে আত্মাসাৎ করে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
এডিএ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান