আমার আমি’তে এবারের অতিথি হিসেবে দেখা যাবে অভিনেত্রী ত্রপা মজুমদার ও ঈশিতাকে ।অনুষ্ঠানে তাঁরা অভিনয় জীবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন।
এছাড়া আরও বলবেন ব্যাক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার নানা কথা।
রূমানা মালিক মুনমুনের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ‘আমার আমি’র পর্বটি বাংলাভিশনে প্রচার হবে শনিবার রাত ৯টা ০৫ মিনিটে।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭,২০১২
এমকে