৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ২:৪৪ পিএম BDST banglanew24
21 Dec 2012   09:15:31 PM   Friday BdST
E-mail this

আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শনিবার সকাল ১০টায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থা (আরামবাগ, মতিঝিল) মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

শুক্রবার সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
 
দিনব্যাপী সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিটি জেলা শাখা অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ প্রায় ২৫০ জন সদস্য উপস্থিত থাকবেন।

প্রতিনিধিরা সভায় আগামী এক বছরের জন্য আম্পায়ার ও স্কোরারদের কল্যাণ ও মান উন্নয়নে অ্যাসোসিয়েশনের কর্মপরিধি নির্ধারণ করবেন।

অধিবেশনের প্রথমার্ধে নবগঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সদস্যসহ ক্রিকেট অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অ্যাসোসিয়েশনের চাঁদা পরিশোধিত সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান