৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১:০২ পিএম BDST banglanew24
24 May 2012   07:20:47 PM   Thursday BdST
E-mail this

কণর্ফুলি ইন্স্যুরেন্সের এজিএম’র সময় পরিবর্তন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কণর্ফুলি ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ অপরিহারযোগ্য পরিবেশ পরিস্থিতির কারণে কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করেছে।
 
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে ২৭ জুন। পূর্বের ঘোষণা অনুযায়ী, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কোম্পানির এজিএম’র অন্যান্য সব তথ্য অপরিবর্তীত থাকবে।
 
উল্লেখ্য, কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এর শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

সমাপ্ত অর্থছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর্ণফুলি ইন্সুরেন্স কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ জুন বেলা সাড়ে ১০টায় ইনস্টিটিউট অব ডিপ্লোমাইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ, ১৬০/এ, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ডিএসইর ওয়েবসাইটে সমাপ্ত অর্থবছরে কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানির নিট লাভ হয়েছে ৭ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ দশমিক ১৫ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দঁড়িয়েছে ১৯ দশমিক ৩৬ টাকা। এছাড়া কোম্পানির নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ দশমিক ৮৩ টাকা।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মে ২৪, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান