ঢাকা: রাজধানীর জুরাইনে এক রিকশা যাত্রীর কানের দুল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়েছে জনতা।
রাত সাড়ে ন’টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদা বেগম নামে এক নারী জুরাইনে তার আত্মীয়ের বাসায় বেড়াতে আসে। সেখান থেকে রিকশায় করে ফেরার সময় এক ছিনতাইকারী তার কানের দুল ছিনতাই করে দৌড় দেয়। এতে ফরিদার বাম কান ছিঁড়ে যায়। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়। এতে ছিনতাইকারী ফজলুল করিমেন মাথা ফেটে যায়।
আহত ফরিদাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, মে ২৪, ২০১২
এমকে/ জেডএম