৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৪:৫৯ পিএম BDST banglanew24
16 Aug 2012   09:46:32 PM   Thursday BdST
E-mail this

বিপিএল নিয়ে ভুল স্বীকার লিপুর


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিপিএল নিয়ে ভুল স্বীকার লিপুর

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নি কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেছেন, ফ্র্যাঞ্চাইজিগুলো না টিকে থাকলে বিপিএলও টিকবে না। তড়িঘড়ি করে বিপিএল করায় ভুল হয়েছে বলে স্বীকার করেন লিপু। পরবর্তী মৌসুমে ভুল সংশোধনের প্রতিশ্রুতিও দিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান।

বিপিএলের প্রথম আসর শেষ হওয়ার ৬ মাস পরেও খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ না করার সমালোচনা হচ্ছে। মে-জুনের মধ্যে তিনবার পারিশ্রমিক দেওয়ার চূড়ান্ত সময়সীমাও মেনে চলতে ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও বিসিবি থেকে ফ্র্যাঞ্চাইজিদের নিয়োমিতই তাগাদা দিয়েছে। ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকা আইনি পথে হাঁটার হুমকিও দিয়েছে।

ক্রিকেট বোর্ড এখন নিজেই এ বিষয়ে উদ্যোগী হয়ে বকেয়া পরিশোধ করছে জামিনদার হিসেবে। আয়কর নিয়েও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে দেনদরবার করতে হয়েছে বিসিবিকে।

ক্রিকইনফোকে লিপু বলেন, ‘স্পন্সরশিপ বিষয়ে এমন সব প্রতিষ্ঠানের ওপর আমরা নির্ভর করেছি যাদের পূর্ব অভিজ্ঞতা ছিলো না। এটা মারাত্মক ভুল ছিলো। আমাদের দ্বিতীয়বার ভাবার কোনো অবকাশ ছিলো না। ফ্রাঞ্জাইজিগুলো যখন তাদের জার্সির ব্র্যান্ডিং শুরু করলো তখনই আমরা আঁচ করতে পেরেছিলাম যে কোথাও সমস্যা হতে পারে। তবে প্রথমবারের মতো আমরা এটা করেছি এবং লোকজন ভুল থেকে শিক্ষা নিয়েছে, যদিও এজন্য চড়া মূল্যই দিতে হয়েছে।’

‘এখন আমরা এমন সব বিষয় নিয়ে ভাবছি যেটা প্রতিযোগিতা শুরুর আগে ভাবা উচিত ছিলো। আমি অস্বীকার করছি না যে আমাদের ভুল হয়েছে। আর প্রতিযোগিতা আয়োজনে আমাদের সামর্থ্যরে চেয়ে আবেগ বেশি কাজ করেছে বলে আমি মনে করি। দ্বিতীয় আসরে আমরা খেলোয়াড় এবং দলগুলোর জন্য সমান সুযোগ-সুবিধা সৃষ্টির চেষ্টা করবো। যদি দলগুলোই টিকে না থাকে তাহলে প্রতিযোগিতাও থাকবে না এবং সেটা ক্রিকেটের মান এবং খেলোয়াড়দের ভবিষ্যতের ওপরও প্রভাব ফেলবে।’

এদিকে জামিনদার হয়েও ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়নি বিসিবি এবং সে কারণেই টুর্নামেন্ট শেষ হওয়ার পরও খেলোয়াড়দের পাওনা পরিশোধে দেরি করেছে বোর্ড। প্রথম মৌসুমে মূলত মৌখিক আশ্বাসের ভিত্তিতেই সবকিছু হয়েছে। কিন্তু এবার পরিস্থিতির পরিবর্তন হবে বলে জানান লিপু।

‘এবার চুক্তিপত্র তৈরী করা হয়েছে এবং আমি যতদূর জানি অনেক ফ্র্যাঞ্চাইজিই এটাতে সই করার জন্য প্রস্তুত রয়েছে। তারা আমাদের মূল্যবান অংশীদার, তাই বিসিবি খেলোয়াড়দের টাকা পরিশোধের ব্যাপারে জামিন হওয়ার আগে আমরা তাদের সঙ্গেই চুক্তিবদ্ধ হবো যারা আর্থিক বিষয়ে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে’-বলেছেন লিপু। (তথ্যসূত্র: ক্রিকইনফো)

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২
এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান