৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ২:১০ এএম BDST banglanew24
03 Aug 2012   03:11:07 PM   Friday BdST
E-mail this

ইরাকে সহিংসতায় ১২ জনের প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইরাকে সহিংসতায় ১২ জনের প্রাণহানি

ঢাকা: ইরাকে বৃহস্পতিবার বোমা বিস্ফোরণ ও সহিংসতায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলীয় হুসেইনিয়া জেলায় অবস্থিত একটি খোলা বাজারে পরপর দুটি বোমা বিস্ফোরিত হয়ে কমপক্ষে সাতজন নিহত হন। বৃহস্পতিবার সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে এ বোমা হামলা চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া কিরকুকে একদল হামলাকারী তুর্কমেন গোষ্ঠীভুক্ত একটি পরিবারের উপর হামলা চালিয়ে গলা কেটে বাবা, মা এবং তাদের দুই মেয়েকে হত্যা করে।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ইরাকি কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের জুলাই মাসে ইরাকে সহিংসতায় ৩২৫ জনের প্রাণহানি ঘটে। যা ২০১০ সালের আগস্ট মাসের পর সর্বোচ্চ। তবে ২০০৬ ও ২০০৭ সালের সহিংসতা পরিস্থিতির থেকে বর্তমানে ইরাকের পরিস্থিতি অনেক শান্ত বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
 
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান