১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৭:৪৬ এএম BDST banglanew24
25 May 2012   12:42:16 AM   Friday BdST
E-mail this

জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি

ঢাকা: ক্রিকেটে জুয়াড়িদের দৌরাত্ম এত বেশি বেড়ে গেছে কোন ভাবে এ থেকে পরিত্রান মিলছে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে) সম্প্রতি স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছেন বেশ কজন ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকিস্তানের সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমেরের নিষিদ্ধ হওয়ার ঘটনার রেশ এখনও কাটেনি। আগেও ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকায় সাবেক অনেক ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধ করেছে আইসিসি।

অনেক চেষ্টা করেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অশুভ চক্রের হাত থেকে খেলাটিকে মুক্ত করতে পারছে না। ফিক্সিংয়ের সঙ্গে ক্রিকেটারদের মাদক গ্রহণের বিষয়টিও দিন দিন বাড়ছে। অনেক নিয়ম করেও সুফল পাচ্ছে না আইসিসি। উপায়ান্তর না দেখে ক্রিকেট সংশ্লিষ্ট দেশগুলোকেই ক্রিকেটারদের সচেতন করে তুলতে দায়িত্ব দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল এবিষয়ে বৃহস্পতিবার কথা বলেছেন জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে।

বিসিবি একাডেমি ভবনের মিলনায়তনে এন্টিডোপিং, স্পট ফিক্সিং এবং শৃঙ্খলার বিষয়ে সচেতন থাকার জন্য বলেছেন সভাপতি। বিশেষ করে ঔষধ গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া। অপরিচিত কোন ব্যক্তি বা চক্র স্পট ফিক্সিংয়ের বিষয়ে প্রস্তাব করলে তা বোর্ডের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করার পরামর্শ দিয়েছেন মোস্তফা কামাল। এছাড়াও ক্রিকেটারদের সঙ্গে অনেক বিষয়ে কথা বলেন তিনি।

ক্রিকেটাররা যে বিষয়টি জানেন না তা নয়। বিসিবি সভাপতি যখন পরিচালকদের উপস্থিতিতে এনিয়ে আলোচনা করেন তখন খেলোয়াড়দের কাছে বিষয়টি বেশি গুরুত্ব পায়। সেজন্যই সভাপতি ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, মে ২৫, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান