৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৮:৪৮ এএম BDST banglanew24
29 Sep 2012   07:56:59 PM   Saturday BdST
E-mail this

এই প্রথম অন্ধ নৃত্যশিল্পী চরিত্রে তিশা


কামরুজ্জামান মিলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এই প্রথম অন্ধ নৃত্যশিল্পী চরিত্রে তিশা

ঢাকা: সুদীর্ঘ ক্যারিয়ারে হরেক রকম চরিত্রে অভিনয় করেছেন ছোট ও বড় পর্দার সফল অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

আর এবার ঈদের জন্য নির্মিত "নুপূর" নাটকে প্রথমবারের মত অন্ধ নৃত্যশিল্পী চরিত্রে অভিনয় করছেন তিনি ।

তিন ক্যামেরা ব্যবহার করে নির্মীয়মান নাটকটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত।

এ নাটকের নাম অর্থাৎ নুপূর চরিত্রে অভিনয় করছেন তিশা।

এ চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, "নাটকে আমরা সচারচর দেখি, তা থেকে এ চরিত্রটি অনেক ব্যতিক্রম। এ নাটকে আমি একটা অন্ধ নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করেছি। যেখানে আমার দুই সময়ের বয়স দেখানো হবে। আমি অন্ধত্বের কারণে মঞ্চে নাচ করতে গিয়ে এক সময় ফ্রিজ হয়ে যাই, নাচতে পারি না। এক সময় আমার নাচের কোরিওগ্রাফার নিশো আমাকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেয়ার পর আমি ভালোভাবে নৃত্য সম্পন্ন করতে পারি।

আর পরিচালকের গল্প উপস্থাপন ও কাজ দেখে আমার মনে হয়েছে নাটকটি দর্শকদের অনেক ভালো লাগবে।"

নির্মাতা ইমরাউল রাফাত বাংলানিউজকে বলেন, "এ নাটকটি নিয়ে আমার অনেক স্বপ্ন। কারণ এ নাটকের জন্য আমি আলাদাভাবে সেট, নজরুল ভূবনের মঞ্চ এবং সাথে ২০০ জন শিল্পী নিয়ে কাজ করছি। যদি ঠিকঠাকভাবে নির্মাণ করতে পারি, তাহলে আমার বিশ্বাস এ নাটকটি অনেকের কাছেই প্রশংসনীয় হবে।"

গত ২৮ সেপ্টেম্বর নাটকটির সেটে শ্যুটিংবস্থায়  কথাগুলো বলেন এ নাটকের নির্মাতা রাফাত। সেখানে উপন্থিত ছিলেন অভিনেতা নিশো। তিনি এখানে তিশার বিপরীতে অভিনয় করছেন।

নিশো বললেন,এখানে আমি তিশার কোরিওগ্রাফার ইরফানের চরিত্রে অভিনয় করছি। গল্পে আমি অন্ধ চরিত্রের তিশাকে নাচ শেখাতে গিয়ে প্রথমবার কোন নাটকে নেচেছি আমি। আমি শুধু এটুকু বলব গল্পটি অনেক বেশি স্পর্শকাতর।

তিশা, নিশো ছাড়াও এ নাটকে অভিনয় করছেন মুনমুন আহমেদ।

‘নুপূর’ শিরোনামের এ নাটকটি আগামী ঈদে যে কোন একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২
এমকে/সম্পদানা: আবুল কালাম আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান