 |
ঢাকা: পুঁজিবাজারের মূল প্রাণকেন্দ্র ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সাধারণ বিনিয়োগকারীদের আস্থার স্থান। তবে এ স্থানে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন তারাই প্লেসমেন্ট বাণিজ্যে’র সঙ্গে জড়িত।
তদন্ত কমিটি’র রিপোর্টে প্লেসমেন্ট বাণিজ্যে’র সঙ্গে জড়িত শীর্ষ ১শ জনের তালিকায় এ তথ্য পাওয়া যায়। এদের মধ্যে ডিএসই’র বর্তমান সভাপতিসহ ডিএসই’র পরিচালক ও সদস্যদের মোট ৩৭ জনের নাম রয়েছে।
এ তালিকায় নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), আইসিবি, অর্থমন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সচিবালয়, গণমাধ্যম কর্মী, সশস্ত্রবাহিনী, নিরাপত্তা বাহিনী, সরকার দলীয় নেতা, রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের নাম রয়েছে। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠানের নামও রয়েছে এতে।
শনিবার সন্ধ্যায় অর্থমন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তদন্ত রিপোর্টে এসব নাম প্রকাশ করেন।
প্রকাশিত তদন্ত রিপোর্টের তথ্য অনুযায়ি প্লেসমেন্ট শেয়ারের ১০০ জনের তালিকা:
ব্যাক্তি নামের তালিকায় রয়েছেন, ডিএসইর সভাপতি শাকিল রিজভী, ডিএসই’র সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, ডিএসই’র পরিচালক আহমেদ রশিদ লালি, ডিএসই’র পরিচালক লায়লুন নাহার একরাম, ডিএসই’র সদস্য খন্দকার জালাল উদ্দিন, ডিএসই’র সদস্য খাজা গোলাম রসুল, ডিএসই’র সদস্য খুগেস্টা নুর-ই-নাহার, ডিএসই’র সদস্য মাহবুবুর রহমান, ডিএসই’র সদস্য সৈয়দ জালাল আহমেদ, রফিকুল আনোয়ার, জাহাঙ্গির আলম, মুজিবুর রহমান, আরওয়াই সমশের, আনোয়ার হোসেন, মো. হাবিবুর রহমান, ডিএসই’র সদস্য সাহনেওয়াজ বেগম রোজি, শামিমা শরিফ, আফসারুজ্জামান, হেলাল উদ্দিন আহমেদ, মো. হানিফ ভুঁইয়া, মো. জসিম উদ্দিন, মো. নজরুল ইসলাম, মো. রেজাউল করিম, মনসুর বিল্লাহ, মঞ্জুর আহমেদ, মো. শরিফুল ইসলাম, আজিম আহমেদ চৌধুরী, মো. মিজানুর রহমান, মো. মুনরুজ্জামান, মো. মুস্তফা, মো. সারোয়ার হোসেন, মো. শাহদত হোসেন খান, মো. জাকির হোসেন, পিআই তোরাব হোসেন, মাহমুদুল হক আরিফ, মো. আজিজুল হক, শাহাদত আলোম, তাসমিয়া আমরিন, জিয়াউর রহমান, এ.কে খান, এয়ার কমোডর হারুন (অব.), বিলাল ডি মামুন, বিলকিস ফাতেমা জেসমিন, আব্দুল আওয়াল, এনায়েতুর রহমান, ফারজানা আহমেদ, জান্নাতুল ফেরদৌস, কে বি এম ময়িনউদ্দিন, খাজা আসিফ আহমেদ, খাজা গোম মহিউদ্দিন, মেজর মো. রবিউল আলোম (অব.), মো. অয়ন উদ্দিন, মো. গোলাম মোস্তফা, মো. খালেদ হোমেন খান, মো. লুৎফর রহমান মো. মফিজুর রহমান, মো. মনিরুল হক, মো. মোসারফ হোসেন, মো. রুহুল আমিন, সাজেদুল ইসলাম, জহিরুল ইসলাম, মিজানুর রহামন ও মো. হামিদ।
এছাড়া কোম্পানি’র তালিকায় প্রাইম ফিন্যান্স এন্ড লিমিটেড, ইউনাইটেড ক্যাপিটাল, লঙ্কা বাংলা ফিন্যান্স লি., ফোনিক্স ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি. পূবালী ব্যাংক লি., বাংলাদেশ মিউচুয়াল সিকিউরিটিজ লি., আইসিবি, আইডিএলসি ফিন্যান্স লি., পিএফআই এ্যামপ্লইস প্রোভিডেন্ট ফান্ড, ট্রাস্টা ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ক্যাপিট্যাল লি., ইস্টার্ন ব্যাংক লি, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লি, পপুলার লাইফ ইনস্যুরেন্স, প্রাইম ফিন্যান্স এ্যাসেট ম্যানেজমেন্ট, এবি ব্যাংক লি., গ্রামীণ ক্যাপিট্যাল ম্যানেজমেন্ট, জনতা ব্যাংক লি., কর্ণফুলি ইন্সুরেন্স কো.লি., পিএফআই সিকিউরিটজ লি., এ জে ফ্যাসন লি., এআইএমএস, এইমস অব বাংলাদেশ লি., ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডেলটা ব্রাঞ্চহাউজিং ফিন্যান্স করপোরেশন লি, এক্সিকিউটিভ টেকনোলজি লি., ফোরডেল প্রপারর্টিজ আইএফসি ১ম, গ্রামীণ মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান:স্কিম টু, আইসিবি এমএমসিএল ইউনিট ফান্ড, আইসিবি ক্যপিটাল ম্যানেজমেন্ট লি., আইসিবি ইউনিট ফান্ড, জিন্স ২০০০ লি, লাকি স্টার এপারেস, মদিনা জুট ইন্ডাস্টিজ লি. ও মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি।
বাংলদেশ সময়: ১২.১০ ঘণ্টা মে ১, ২০১১