মাদারীপুর: বীর মুক্তিযোদ্ধা, মাদারীপুর জেলা আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খম আলমগীর হোসেন শনিবার দুপুরে বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি ... রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়স্বজন রেখে গেছেন।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বীর মুক্তিযোদ্ধা, মাদারীপুর জেলা আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খম আলমগীর হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার এক শোকবাণীতে মন্ত্রী মহান মুক্তিযুদ্ধে খম আলমগীর হোসেনের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মরহুম খম আলমগীরের জানাজা নামাজ রোববার সকালে মাদারীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
উক্ত জানাজা নামাজে নৌপরিবহন মন্ত্রীসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ২৬, ২০১২
এম.আর.মুর্তজা/সম্পাদনা:শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর