 |
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন চলছে।
উল্লেখ্য, গত রোববার পবিত্র আশুরা উপলক্ষে উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ থাকায় চলতি সপ্তাহে ৪ কার্যদিবস লেনদেন হয়।
লেনদেন শুরুর ৫ মিনিটের মাথায় বৃহস্পতিবার বেলা ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৯৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক কিছুটা কমতে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ৭৮ পয়েন্ট। এরপর সূচক কমতে থাকলেও তা পজেটিভ অবস্থানেই থাকে। দুপুর ১টায় সূকচ ১৯৭ পয়েন্ট বাড়ে, এরপর সূচক আবার কমতে থাকে।বেলা ১টা ১০ মিনিটে সূচক ১৬৬ পয়েন্ট বেড়ে অবস্থা করে ৪ হাজার ১৫৭ পয়েন্টে।
দুপুর ১টা পযর্ন্ত ডিএসতে ২৬০টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ১৬৬ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ২১১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১টায় ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬০টির, কমেছে ১টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, বাংলাদেশ সাবমেরিন কেবল, যমুনা অয়েল, ন্যাশনাল ব্যাংক, সায়হাম কটন, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, মালেক স্পিনিং এবং সিএমসি কামাল।
অন্যদিকে বৃহস্পতিবার বেলা ১টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৩১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৭ পয়েন্টে।
এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে মোট ৩০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময় : ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর