৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১২:৫১ পিএম BDST banglanew24
21 Jun 2012   06:04:49 PM   Thursday BdST
E-mail this

জেল থেকে ছাড়া পেলেন সালমান বাট


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জেল থেকে ছাড়া পেলেন সালমান বাট

লন্ডন: ক্যান্টাবুরি কারাগার থেকে ছাড়া পেয়েছেন সালমান বাট। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে পাকিস্তান অধিনায়ককে দুই বছর ছয় মাসের জেল দিয়েছিলো লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট। কিন্তু সাত মাস সাজা ভোগ করার পর তাকে মুক্ত করে দেওয়া হয়।

একই ঘটনায় জেলে যাওয়া তার অপর দুই সতীর্থ মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ আগেই ছাড়া পেয়েছেন। এখন জেলে আছেন তাদের এজেন্ট মাজহার মাজিদ।

বাটের ছাড়া পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী ইয়াসিন প্যাটেল বলেন,‘সালমান বাটকে ব্যক্তিগত ও পারিবারিক দিক দিয়ে অনেক দুর্ভোগ, যন্ত্রণা, মানসিক চাপ ও অস্বস্তিকর অবস্থার মধ্যদিয়ে যেতে হয়েছে।’

জেলে যাওয়ার পর পুত্র সন্তানের বাবা হন বাট। এ বিষয়ে প্যাটেল জানান,‘দেশে ফিরে সে তার পরিবার ও আত্মীয়দের সঙ্গে থাকতে পারবেন। নভেম্বরে জন্ম নেওয়া ছেলেকে দেখতে পাবেন। দেশে ফিরতে কোন বাঁধা নেই। সুনাম ফিরে পাওয়ার চেষ্টা চালাতে পারবেন বাট। আইসিসির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ক্রিকেটের শীর্ষ পর্যায়ে আবার জায়গা পাওয়ার জন্য কাজ শুরু করতে পারবেন তিনি।’

দেশে ফিরতে পারলেও সহসাই ক্রিকেটে ফেরা হচ্ছে না ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের। ফিক্সিং কেলেঙ্কারির জন্য দশ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। শাস্তির মেয়াদ কমাতে না পারলে হয়তো কখনই আর জাতীয় দলে ফেরা হবে না সালমান বাটের।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ২১, ২০১২
এমএইচ
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান