৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:৪৩ এএম BDST banglanew24
18 Aug 2012   02:50:24 PM   Saturday BdST
E-mail this

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫

ঢাকা: পাকিস্তানের সংঘাতময় দক্ষিণ পশ্চিমাঞ্চলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৫ পাকিস্তানি নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।

সরকারের মুখপাত্র মরতুজা বেগ জানান, শনিবার সকালের দিকে বেলুচিস্তানের রাজধানী কোয়েটার উপকণ্ঠের একটি নিরাপত্তা তল্লাশি পয়েন্টে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী আছড়ে পড়ে। এতে ওই আত্মঘাতী হামলাকারীর পাশাপাশি ৫ নিরাপত্তা কর্মী নিহত হয়। নিহতরা পাকিস্তানের আধাসামরিক ফ্রন্টিয়ার কর্পসের সদস্য।

হামলার দায় কেউ এখনও স্বীকার করেনি। হামলার পেছনে কারা দায়ী তাও এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বেলুচিস্তানে বিভিন্ন জাতীয়তাবাদী সশস্ত্র সংগঠনের পাশাপাশি চরমপন্থি গ্রুপগুলোও সক্রিয়। এরা বিভিন্ন সময়ই সরকারি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান