ঢাকা: বিজনেস প্রমোশন কাউন্সিলের ওয়েবসাইট (www.bpc.org.bd) উদ্বোধন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার বাণিজ্য সচিব মো. গোলাম হোসেন ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ ওয়েবসাইটে বিজনেস প্রমোশন কাউন্সিল এবং এর আওতাভুক্ত ৬টি কাউন্সিল- আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল, লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল, মেডিসিনাল প্ল্যান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল, ফিশারি প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল, এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল সংক্রান্ত সকল প্রকার তথ্য পাওয়া যাবে। এছাড়া এসব কাউন্সিলের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বাণিজ্য/শিল্প অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সম্পাদিত বিভিন্ন কার্যক্রম ও প্রকল্প সর্ম্পকিত তথ্য পাওয়া যাবে।
এছাড়া রফতানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও এ ওয়েবসাইটে পাওয়া যাবে। অন্যান্যের মধ্যে বিজনেস প্রমোশন কাউন্সিলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দাতা প্রতিষ্ঠানসমূহের লিংকও থাকবে এ ওয়েব সাইটে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এসআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর