৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৭:০৫ পিএম BDST banglanew24
29 Jul 2012   08:25:44 PM   Sunday BdST
E-mail this

আবাহনীর বড় জয়


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকির সুপার লিগে সাধারণ বীমাকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড।

মওলান ভাসানী হকি স্টেডিয়ামে প্রথময়ার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকে আবাহনী। ১৫ ও ১৮ মিনিটে পুস্কর ক্ষিসা মিমো দুটি গোল করেন। তার দুই মিনিট পরে পাকিস্তানি খেলোয়াড় সাব্বির আহমেদ খান ব্যবধান বাড়িয়ে দেন। ২১ মিনিটে দলকে ৪-০ গোলে এগিয়ে নেন কাসিম আলী।

পরের অর্ধে কাসিম আরও একটি গোল করেন। ৩৯ মিনিটে ৫-০ হওয়ার পর ৪৪ মিনিটে মোহাম্মদ জোবায়ের সেটা ৬-০ করেন। সাধারণ বীমা একমাত্র গোলটি করে ৫০ মিনিটে। ভারতের অজিত সিং ব্যবধান কমিয়েছেন।

তালিকার তৃতীয় স্থানে থাকা আবাহনীর সংগ্রহ ২৭ পয়েন্ট।

সোমবার মোহামেডান খেলবে সোনালী ব্যাংকের সঙ্গে।
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান