৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:৫৭ এএম BDST banglanew24
04 Feb 2013   11:18:51 PM   Monday BdST
E-mail this

২০১২ সালে ৪২ মিলিয়ন ডলার মুনাফা ইতিহাদের


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
২০১২ সালে ৪২ মিলিয়ন ডলার মুনাফা ইতিহাদের

ঢাকা: ইতিহাদ এয়ারওয়েজ ২০১২ সালে ৪২ মিলিয়ন মার্কিন ডলার মুনাফা করেছে।  
 
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থার এই মুনাফা আগের বছরের তুলনায় ১৪ মিলিয়ন ডলার বেশি।

সেই সঙ্গে ইতিহাদ এয়ারের মোট রাজস্ব আয় ১৭ ভাগ বেড়ে ৪.৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে এবং যাত্রী সংখ্যা ২৩ ভাগ বেড়ে পৌঁছেছে ১০.৩ মিলিয়নে।

ইতিহাদ এয়ারওয়েজের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস হোগ্যান বলেন, “এটি ইতিহাদ এয়ারওয়েজের জন্য একটি অসাধারণ বছর ছিল। একটি নতুন প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব অর্থনীতিতে বিরাজমান এই কঠিন পরিস্থিতির মধ্যেও পর পর দ্বিতীয় বছরের মতো আমরা এই বর্ধিত মুনাফা অর্জন করেছি, যা এয়ারলাইন্সের ধারাবাহিক বিনিয়োগের ফসল।”  

তিনি বলেন, “এয়ার বার্লিন, এয়ার সেচেলেস, ভার্জিন অস্ট্রেলিয়া, ও এয়ার লিংগাসে আমাদের বিনিয়োগের মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রির প্রথম ‘ইক্যুইটি অ্যালায়েন্স’ তৈরি করেছি, যা ইতিহাদের ব্যবসায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”

বিমান চলাচল খাত, ব্যবসা ও পর্যটনের উন্নয়নের মাধ্যমে আবুধাবির অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখছে ইতিহাদ।

সুদ ও কর-পূর্ব মুনাফা (ইবিআইটি) ২৪ ভাগ বেড়ে হয়েছে ১৭০ মিলিয়ন ডলার। আর ইবিআইটিডিএআর ১৬ ভাগ বেড়ে দাঁড়িয়েছে ৭৫৩ ১৭০ মিলিয়ন ডলার।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৩
আইএইচ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান