৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৮:২১ পিএম BDST banglanew24
16 May 2012   01:39:53 PM   Wednesday BdST
E-mail this

রাজধানীসহ সারাদেশে সতর্ক পুলিশ


মান্নান মারুফ, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজধানীসহ সারাদেশে সতর্ক পুলিশ

ঢাকা: রাজধানী ঢাকাসহ সারাদেশেই সতর্ক রয়েছে পুলিশ। হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় ১৮ দলীয় জোট নেতারা জামিন চেয়ে ঢাকার মহানগর হাকিমের এক আদালতে আত্মসমর্পনের আগেই কেন্দ্রের নির্দেশে সারাদেশে সতর্ক হয়ে ওঠে পুলিশ।

এছাড়া আর্মড পুলিশ ও র‌্যাবসহ গোয়েন্দা সংস্থাগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক উর্দ্ধতন কর্মকর্তা বাংলানিউজকে জানান, ঢাকার গুরুত্বপূর্ণ সব মোড় ও সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে।

আদালতে বিএনপি নেতাদের জামিন না হলে তাদের গ্রেফতারের পর দেশব্যাপী ১৮ দলীয় জোট কর্মীদের সামলাতেই পুলিশ ও র‌্যাবকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানিয়েছে অপর এক সূত্র।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ১৬, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান