৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৪:২০ এএম BDST banglanew24
15 Aug 2012   04:14:10 PM   Wednesday BdST
E-mail this

ইউরোপের অর্থনীতিতে অবনতি, নিম্নমুখী পুঁজিবাজার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইউরোপের অর্থনীতিতে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোনো প্রবৃদ্ধি লক্ষ্য করা যায়নি। তবে সম্প্রতি প্রকাশিত ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধি সংক্রান্ত প্রতিবেদনে সে অবস্থার আরও অবনতি লক্ষ্য করা গেছে।

চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত ইউরোপে দশমিক দুই শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। আর এর প্রভাবে ওই অঞ্চলের পুঁজিবাজারে মঙ্গলবার নিম্নমুখিতা লক্ষ্য করা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, এফটিএসই ইউরোটপ ১০০ সূচকটি ১৫ দশমিক ৯১ পয়েন্ট বা দশমিক ৭০ পয়েন্ট কমে ২২৬৬ দশমিক ৬৮ পয়েন্ট নেমে গেছে। আর ইউরোনেক্সট ১৫০ সূচকটি ৪ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৩৩ পয়েন্ট কমে ১৩৬৫ দশমিক ৪৭ পয়েন্টে নেমে গেছে।

জার্মানের ডেক্স সূচক ২৪ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ৩৫ পয়েন্ট কমে ৬৯৪৯ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া ইউরোপের প্রায় সব সূচকেই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে মঙ্গলবারের লেনদেনে।

তবে যুক্তরাষ্ট্রে ছিল মিশ্র প্রবণতা। ডু-জোনস ইন্ডাসট্রিয়াল অ্যাভারেজ সূচকটি ২ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ০২ শতাংশ বেড়ে ১৩১৭২ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে।

আর এসএন্ডপি-৫০০ সূচকটি সামান্য পরিবর্তন হয়েছে। সূচকটি দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ০১ শতাংশ কমে ১৪০৩ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করছে।

নাসডাক ইন্স্যুরেন্স সূচক ১৮ দশমিক ৭০ পয়েন্ট বা দশমকি ৪২ পয়েন্ট কমে ৪৪৪৯ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করছে। আর এনওয়াইএসই আর্কা এক্সচেঞ্জ অয়েল ইনডেক্সটি ২ দশমিক ০৬ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ কমে ১২৩৭ দশমিক ০১ পয়েন্টে অস্থান করছে।

এদিকে এশিয়ার পুঁজিবাজারেও কিছুটা মিশ্র প্রবষতা বিরাজ করছে। জাপানের নিক্কেই-২২৫ সূচক দশমিক ০৫ শতাংশ বা ৪ দশমিক ৮৪ পয়েন্ট কমে ৮৯২৫ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করছে। হংকং-এর হ্যাংস্যাং সূচকটি ১ দশমিক ১৮ শতাংশ বা ২৩৯ দশমিক ৩৯ পয়েন্ট কমে ২০০৫২ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে।

ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স-৩০ সূচকটি দশমিক ৫৪ শতাংশ বা ৯৪ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১৭৭২৮ দশমিক ২০ পয়েন্টে উঠে এসেছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
এইচএমএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান