ঢাকা: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কর্তৃপক্ষ ১৯ জুন সময় পযর্ন্ত ৮টি মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ মূল্য (এনএভি) প্রকাশ করেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ১৯ জুন পযর্ন্ত বাজার দরের ওপর ভিত্তি করে ১০ টাকা ফেস ভ্যালু মূল্যের আইসিবি প্রথম মিউচ্যুয়াল ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (ন্যাভ) দাঁড়িয়েছে ৮৭৩ দশমিক ৭৫ টাকা, আইসিবি দ্বিতীয় ১৮৭ দশমিক ৩৬ টাকা, আইসিবি তৃতীয় ১৫৯ দশমিক ২৬ টাকা, আইসিবি চতুর্থ ১৬২ দশমিক ৪৭ টাকা, আইসিবি পঞ্চম ১২৩ দশমিক ৭৮ টাকা, আইসিবি ষষ্ঠ ৪০ দশমিক ৫৭ টাকা, আইসিবি সপ্তম ৭৩ দশমিক ৮৭ টাকা এবং আইসিবি অষ্টম ৪৯ দশমিক ৯০ টাকা।
অন্যদেকে গত ১৯ জুন পযর্ন্ত উৎপাদন দরের (কস্ট প্রাইজ) ওপর ভিত্তি করে ১০ টাকা ফেস ভ্যালু মূল্যের আইসিবি ইউনিট প্রতি প্রথম মিউচ্যুয়াল ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১১৫ দশমিক ৬৩ টাকা, আইসিবি দ্বিতীয় ৭২ দশমিক ৪৩ টাকা, আইসিবি তৃতীয় ৫৪ দশমিক ৩০ টাকা, আইসিবি চতুর্থ ৫৬ দশমিক ৩৫ টাকা, আইসিবি পঞ্চম ৪২ দশমিক ৬৪ টাকা, আইসিবি ষষ্ঠ ২৪ দশমিক ২৬ টাকা, আইসিবি সপ্তম ৩০ দশমিক ৩৯ টাকা এবং আইসিবি অষ্টম ২৭ দশমিক ৮৮ টাকা।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ২৪, ২০১২
এসএনএইচ/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর