সিলেট : সিলেটের কোম্পানীগঞ্জে পাথরবাহী একটি ট্রলার ডুবিতে নিখোঁজ রয়েছেন দুই শ্রমিক। দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নৌকাটি উদ্ধার করলেও শ্রমিক ২ জনের খোঁজে মেলেনি।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম সরকার বাংলানিউজকে বলেন, বিছানাকান্দি কেয়ারি থেকে পাথর নিয়ে সুরমা নদীর উদ্দেশ্যে যাচ্ছিল নৌকাটি। বুধবার রাতে কোম্পানীগঞ্জের ইসাগুলোয় নৌকাটি বাঁধা অবস্থায় ছিল। রাতের কোনো এক সময় নদীতে তলিয়ে যায় নৌকাটি।
ফায়ার সার্ভিস সিলেটের পরিচালক এরফান আলী বাংলানিউজকে জানান, সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরীদল নৌকাটি উদ্ধার করলেও শ্রমিকদের কোনো খোঁজ মেলেনি। এখনও ডুবুরীদল উদ্ধার তৎপরতা চালাচ্ছে ।
বাংলাদেশ সময় : ১৫০৩ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এসএ/ সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com