১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৯:১৭ এএম BDST banglanew24
16 Jul 2012   05:00:26 PM   Monday BdST
E-mail this

চট্টগ্রামে পুঁজিবাজার রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: অব্যাহত দরপতন থেকে দেশের পুঁজিবাজারকে বাঁচাতে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ হস্তক্ষেপ দাবি করলেন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের নেতারা।

সোমবার বেলা ১টায় বন্দরনগরীর আগ্রাবাদে বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ দাবি জানান।

পাশাপাশি পুঁজিবাজারবান্ধব মুদ্রানীতি প্রণয়ন, ব্যাংকের এসএলআর ও সিএলআর কমানো, অদক্ষ ও অযোগ্য লোকের পরিবর্তে নিয়ন্ত্রক সংস্থা এসইসিতে একাডেমিক ও প্রফেশনাল লোকবল নিয়োগ, ৬ মাস আইপিও এবং রাইট শেয়ার বন্ধ রাখা, সর্বনিম্ন ৫ হাজার সূচক রেখে সার্কিট ব্রেকার আরোপ, তারল্য সংকট মোকাবেলায় বীমা খাতে সরবরাহকৃত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে জরিমানা ১০ শতাংশ থেকে কমানো, ডিমিটিওলেশন ও অমনিবাস হিসাবের ক্ষেত্রে কার্যকর সিদ্ধান্ত ও চক্রান্তকারীদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি জানান।

ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদের সভাপতিত্বে সমাবেশে পুঁজিবাজারে উদ্ভুত পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন ফোরামের যুগ্ম আহ্বায়ক এমএ কাদের, খোরশেদ আলম মিলন, সরওয়ার কিবরিয়া জিয়া, বিনিয়োগকারী রোকন উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এআরএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান