ময়মনসিংহ: ময়মনসিংহের পাগলা থানার পাইথল ইউনিয়নের দেউলপাড়া এলাকায় নছিমনের ধাক্কায় ২ ব্যক্তি নিহত হয়েছেন।
এরা হলেন-কাইয়ুম (৪০) ও হাফিজ উদ্দিন (৪২)। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রেলওয়ে থানা পুলিশ বিকেল ৪ টায় নিহতদের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ময়মনসিংহ জি.আর.পি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনের দরজায় ঝুলে ময়মনসিংহ রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন কাইয়ুম (৪০) ও হাফিজ উদ্দিন (৪২)। এ সময় পাগলা থানার পাইথল ইউনিয়নের দেউলপাড়া এলাকায় ট্রেনটি পৌঁছালে পাশের সড়কে থাকা নছিমনের ধাক্কায় তারা মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ময়মনসিংহ জি.আর.পি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, Ôলাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে দুটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।Õ
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর