১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:১১ এএম BDST banglanew24
02 Jun 2012   09:19:26 PM   Saturday BdST
E-mail this

সোনাইমুড়িতে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: আম পাড়াকে কেন্দ্র করে নোয়াখালীর সোনাইমুড়িতে দু’পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে বাবুল (৪০) নামে এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সোনাইমুড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোনাইমুড়ি থানা উপ-পরিদর্শক (এসআই) হাবিব বাংলানিউজজকে জানান, আমিশাপাড়া ইউনিয়নের ঈদগাঁহ আমিন বাজার মানিক্য নগর গ্রামের মোল্লা বাড়ির নুর হোসেন মোল্লা ও তার সহদর আমির হোসেন মোল্লার মধ্যে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

গত ২৮ মে বিকেলে বাড়ির গাছের আম পাড়া ও ভাগ ভাটোয়ারা নিয়ে দু’পরিবারের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ইউপির সদস্য শফিকুল ইসলাম সেলিমের উপস্থিতিতে মানিক্যনগর মহিলা দাখিল মাদ্রাসার সামনে শালিস বৈঠক বসে।
 
শালিস বৈঠক চলাকালে আমির হোসেন মোল্লার ছেলে মাহমুদ তার সহযোগী পাশের আইছাপাড়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ মাহবুব ও জাহাঙ্গীরের নেতৃত্বে ১০/১২ জন বখাটে এসে বৈঠক হামলা চালায়।

হামলাকারীরা নুরুল হুদা স্টোর, নিজাম স্টোর, লেদু স্টোর আনোয়ারের দোকান রশিদের দোকান, আহাম্মদ, জাহাঙ্গীর স্টোর ভাঙচুর ও লুটপাট করে।

পরে রাত ১১টার দিকে ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী দল মাহমুদ ও মাহবুব এর নেতৃত্বে মানিক্যনগর গ্রামে ঢুকে শালিসদারদের বাড়ি বাড়ি গিয়ে পুনরায় ব্যাপক ভাঙচুর, লুটপাট চালায়। সন্ত্রাসীরা ১০/১২ রাউন্ড গুলি ছুড়ে এবং ৮/১০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
 
এ সময় বাধা দিতে গেলে সিদ্দিক মিয়ার পুত্র বাবুলকে পায়ে গুলি ও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।

এছাড়া সন্ত্রাসী হামলায় আনোয়ার হোসেন, শাহ আলম, জাকির, হান্নান, সোহেল, বাহার, সেলিম মেম্বরসহ ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে বাবুল, আনোয়ার ও শাহ আলমের অবস্থা আশংকাজনক।

খবর পেয়ে রাত ২টায় সোনাইমুড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।

সোনাইমুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ নিয়ে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ০২, ২০১২
সম্পাদনা: কামাল শাহরিয়ার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান