৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ২:৫১ পিএম BDST banglanew24
19 Jan 2013   01:15:50 PM   Saturday BdST
E-mail this

‘বিদ্যুতের সিস্টেম লস শুভংকরের ফাঁকি’


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘বিদ্যুতের সিস্টেম লস শুভংকরের ফাঁকি’
ছবি: নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদ্যুৎ খাতে চলমান সিস্টেম লসকে শুভংকরের ফাঁকি হিসেবে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া, এমপি।

শনিবার হোটেল সোনারগাঁওয়ে ‘বিদ্যুৎ সমস্যার সমাধান ও বিদ্যুতের মূল্য পরিস্থিতি: আগামীর পথনির্দেশনা’ শীর্ষক গণশুনানিতে সুবিদ আলী এ মন্তব্য করেন।

গণশুনানিতে বিজিএমইএ’র যুগ্ম-সচিব মোস্তাফিজুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুবিদ আলী বলেন, “ব্যক্তিগত প্রতিষ্ঠানে সিস্টেম লস থাকে না। সরকারি প্রতিষ্ঠানেই সিস্টেম লসের কথা শোনা যায়।

তিনি আরো বলেন, “সিস্টেম লসের দোহাই দিয়ে বিদ্যুৎ কোম্পানিগুলো একটা গোঁজা-মিলের সমাধান দেওয়ার চেষ্টা করে। সকল অপকর্ম ঢাকার একটি উপযুক্ত পদ্ধতি হলো সিস্টেম লস।”

সুবিদ আলী বলেন, “আমাদের আরো বেশি দায়িত্বশীল ও দেশপ্রেমিক হতে হবে। চেষ্টা করতে হবে প্রকৃত সিস্টেম লসের তথ্য তুলে ধরতে।”

গণশুনানিতে সংসদীয় কমিটির সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী মো. এনামুল হক, মো. ইসরাফিল আলম, এইচ এন আশিকুর রহমান, বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মনোয়ার ইসলাম, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ইমদাদুল হক উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ, ভোক্তা প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিরা গণশুনানির সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৩
এসএইচ/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিদ্যুৎ ও জ্বালানি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান