৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৫:৪০ পিএম BDST banglanew24
17 Aug 2012   05:21:17 PM   Friday BdST
E-mail this

অনশন ভঙ্গ করলেন ইতালিয়ন ফুটবলার পেসোলি


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রোম: ম্যাচ পাতানোর অভিযোগে শাস্তি দেওয়ায় ক্ষুব্ধ ইতালিয়ান সিরি ‘বি’ লিগ দল সিয়েনার সাবেক রক্ষণভাগ খেলোয়াড় ইমানুয়েল পেসোলি চারদিনের অনশন শেষে বুধবার অনশন ভঙ্গ করেন। নিজের নির্দোষিতা প্রমাণের জন্য অভিযোগকারীদের মুখোমুখি হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন এই ডিফেন্ডার।

ম্যাচ পাতানোর অভিযোগে তিন বছরের জন্য নিষিদ্ধ করার প্রতিবাদে শনিবার রোমে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রধান ফটকের সঙ্গে নিজেকে শেকলে বেঁধে রাখেন এবং অনশন শুরু করেন পেসোলি।

মেডিকেল পরামর্শ এবং এফআইজিসি সভাপতি গিয়ানকার্লো আবেতের সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি পাওয়ার পর বুধবার শেকল খুলে নিজেকে মুক্ত করেন এবং অনশন ভাঙ্গেন বর্তমানে ভেরোনাতে যোগ দেওয়া ৩১ বছরের এই ডিফেন্ডার।

গত মৌসুমে ফুটবল ম্যাচে অবৈধ বাজির বিষয়ে ফেডারেল কৌসুলী স্টেফানো পালাজ্জির করা তদন্তের পর পাসোলিকে তিন বছরেরর জন্য ফুটবল কার্যক্রমে নিষিদ্ধ করা হয়।

২০১১’র মে’তে সিয়েনা ও ভারেসের মধ্যকার ম্যাচে সাবেক দুই সতীর্থ ডিফেন্ডার কার্লো গারভাসোনি ও মিডফিল্ডার ফিলিপ্পো কারোব্বিওকে ম্যাচ পাতানোতে সহায়তার অভিযোগ আনা হয় পাসোলির বিপক্ষে।

সিয়েনার সাবেক এই ডিফেন্ডার বলেন, ‘আমি নির্দোষ এবং আমি এই শাস্তি ভোগের জন্য প্রস্তুত নই। আমি কৃতজ্ঞ যে এফআইজিসি আমার কথা শুনতে চেয়েছে। কিন্তু আমি যা চেয়েছি সেটা এখনো করা হয়নি। আমি গারভাসোনি ও কারাব্বিওর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছি কিন্তু তারা সেটি করেননি।’

‘তারা যা বলেছে পালাজ্জি ( ফেডারেল কৌসুলী) সেটাই বিশ্বাস করেছে। এমনকি আমি কখনো তার সঙ্গে কথাও বলতে পারিনি অথবা আত্মপক্ষ সমর্থনের সুযোগও আমাকে দেওয়া হয়নি। তিনি তাদের (গারভাসোনি ও কারাব্বিও) কথা বিশ্বাস করেছেন এবং আমাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছেন। অথচ গারভাসোনিকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান