৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:৩১ এএম BDST banglanew24
09 Jul 2012   06:44:09 PM   Monday BdST
E-mail this

যৌথ উদ্যোগে বিসিএস ও কম্পিউটার সিটি


আইসিটি ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
যৌথ উদ্যোগে বিসিএস ও কম্পিউটার সিটি

বিসিএস কম্পিউটার সিটির ২০১২-১৪ মেয়াদের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার সমিতি। নির্বাচন পরবর্তী বিজয়ের আনন্দ সবার সঙ্গে উপভোগ করা, আইসিটির উন্নয়ন ও প্রসার ছাড়াও ‘ডিজিটাল বাংলাদেশ‘ প্রতিষ্ঠার লক্ষ্যে বিসিএস এবং বিসিএস কম্পিউটার সিটি যৌথ উদ্যোগে কাজ করবে।

এ উদ্যোগ গ্রহণ ও মতবিনিময়ে বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে বিসিএস কম্পিউটার সিটির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির এবং বিসিএস কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিসিএসের মহাসচিব শাহিদ-উল-মুনীরের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে বিসিএস থেকে কম্পিউটার সিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদেরকে ফুলের তোড়া এবং উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএসয়ের মহাসচিব শাহিদ-উল-মুনীর।

তিনি তার বক্তব্যে বিসিএস এবং বিসিএস কম্পিউটার সিটির এরকম একটি মিলনমেলাকে স্বাগত জানান এবং নব নির্বাচিত কমিটিকে বিসিএস-এর পক্ষ থেকে অভিনন্দন জানান।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির গতিকে আরও শক্তিশালী কাঠামোতে উপস্থাপন করার জন্যই বিসিএস এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে। যেকোনো প্রকার উন্নয়ন ও সহযোগিতার জন্য বিসিএস এবং বিসিএস কম্পিউটার সিটি একযোগে কাজ করবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময় ১৮৪৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান