ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ২০১২ সালের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এ দু’টি কোম্পানি হলো- আইডিএলসি ও গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।
আইডিএলসি ২০১২ সালের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ মার্চ সকাল ১১টায় বসুন্ধর কনভেনসন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট থাকবে ২৮ ফেব্রুয়ারি।
বছর শেষে কোম্পানির নিট মুনাফা হয়েছে ৭১ কোটি ২৮ লাখ টাকা ও ইপিএস হয়েছে ৫ টাকা ৭৬ পয়সা।
গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স ২০১২ সালের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৮ মার্চ এবং এ সংক্রান্ত রেকর্ড ডেট থাকবে ২৭ ফেব্রুয়ারি।
কোম্পানির বছর শেষে মুনাফা দাঁড়িয়েছে ২৩ কোটি ৭৬ লাখ টাকা এবং ইপিএস হয়েছে ৪ টাকা ৬৬ পয়সা।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৩
জেএনএ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর