ঢাকা: রেকর্ড ডেটের পর সোমবার আবার বিডি সার্ভিসের স্বাভাবিক লেনদেন শুরু হবে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, বিডি সার্ভিস কোম্পানির শেয়ার গত ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন চলে। এ জন্য রেকর্ড ডেট ছিল ২৮ জুন।
উল্লেখ্য, কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ১৮ জুলাই বিকেল ৬টায় রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ জুন।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৭ টাকা, নিট অ্যাসেট ভ্যালু (এসএভি) দাঁড়িয়েছে ২৩ দশমিক ২৬ টাকা।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুন ২৮, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর