ঢাকা: ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে গত জুলাই মাসে ৪ কোম্পানির মোট লেনদেন হয়েছে মাত্র ১ লাখ ১৯ হাজার ৫০ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ১০ টাকা ফেসভ্যালুর প্রতিটি শেয়ার ৪ দশমিক ৫০ টাকা দরে মুন্নু ফেব্রিক্সের ১২ হাজার ৫০০ শেয়ার ৬৫ হাজার টাকায়, পদ্মা সিমেন্ট কোম্পানির ৫ হাজার ৫০০ শেয়ার ২০ হাজার ৮৫০ টাকায়, বেঙ্গল ফাইন সিরামিক্স কোম্পানির ২৫টি শেয়ার ৪৮ টাকা দরে ১ হাজার ২০০ টাকা এবং অ্যাপেক্স ওয়েভিং কোম্পানির ৬ হাজার শেয়ার ৭ টাকা দরে ৪২ হাজার টাকায় লেনদেন হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওটিসি মার্কেট চালু হয়। তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত মোট ৬৮টি কোম্পানিকে ওটিসি মার্কেটে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময় : ১২৪৮ ঘণ্টা, ০৮ আগস্ট, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর