১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৬:০৬ এএম BDST banglanew24
12 Jun 2012   09:18:21 PM   Tuesday BdST
E-mail this

মিয়ানমারের শরণার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান আমিনীর


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিয়ানমারে আরাকানের মুসলমানদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, ‘মুসলমানদের উপর যেভাবে জুলুম অত্যাচার চলছে, বর্তমান সভ্য সমাজে তা অকল্পনীয়। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের তাদের পাশে দাঁড়ানো উচিত।’
 
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘মিয়ানমারের নিপীড়িত মুসলমানরা প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে বাংলাদেশ তাদের আশ্রয় না দিয়ে অন্যায় করছে। এটা কোন সচেতন নাগরিকের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।’

তিনি বলেন, ‘আমি মনে করি বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি মুসলমানের দায়িত্ব হলো যার যার অবস্থান থেকে আরাকানের মুসলমানদের পাশে দাঁড়ানো, তাদের উপর অব্যাহতভাবে চলা এই জুলুম অত্যাচারের প্রতিবাদ জানানো।’

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল বিশেষত ১৮ দলীয় জোটের মুসলমান হিসেবে মানবতার তাগিদে আরাকানের মজলুম মুসলমানদের পক্ষে কথা বলা উচিৎ’।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুন ১২ ২০১২
এনএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান