৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৮:০৬ এএম BDST banglanew24
21 Jun 2012   07:55:29 PM   Thursday BdST
E-mail this

পটিয়ায় শিশু হত্যার দায়ে বাবা গ্রেফতার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলায় শিশু সন্তানকে নিজ হাতে হত্যা করায় মো. আজগর কে গ্রেফতার করেছে পুলিশ।

আজগর রাঙ্গুনিয়া উপজেলার ওসমান গণির পুত্র। তিনি সস্ত্রীক পটিয়া পৌর শহরের গোবিন্দখিল এলাকায় ভাড়া থাকতেন।

বৃহস্পতিবার দুপুরে তাকে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান পটিয়া থানার এসআই মাজহার।

তিনি বলেন, ‘রাঙ্গুনিয়া উপজেলার আজগর তার স্ত্রী-সন্তানকে নিয়ে গোবিন্দখিল এলাকায় ভাড়া থাকতেন। কয়েকদিন আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করলে সে রাগ করে কিছু না বলেই বাড়ি থেকে চলে যায় চার বছরের ছেলে হৃদয়কে রেখে।’

এস আই মাজহার বলেন, ‘গত ১৫ দিন ধরে ছেলে ছোট হওয়ায় কারও কাছে রেখে কাজে যেতে পারছিলো না আজগর। কিন্তু বুধবার রাতে শিশু হৃদয় কান্নাকাটি করায় তাকে চড়-থাপ্পড় দেয়। এতে আরো বেশি কান্না করলে শিশুটিকে আরও মারতে থাকে। এক পর্যায়ে শিশুটি মারা যায়।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে শিশুটিকে কাঁধে করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসি থানায় খবর দিলে পুলিশ আজগরকে গ্রেফতার করে। শিশুটিকে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর আজগরের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।

কাজে যেতে না পারায় আজগরের কাছে খাবার কেনার কোন টাকা ছিলো না বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জুন ২১, ২০১২
এমবিএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান