৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৫:০৭ এএম BDST banglanew24
05 Sep 2012   12:48:20 PM   Wednesday BdST
E-mail this

গাজীপুর-৪ উপনির্বাচনে ৫ জনের মনোনয়নপত্র বাতিল


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাজীপুর-৪ উপনির্বাচনে ৫ জনের মনোনয়নপত্র বাতিল

গাজীপুর: কাপাসিয়া উপনির্বাচনে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার।

বুধবার দুপুর সোয়া ১২টায় গাজীপুর জেলা নির্বাচন অফিস সাংবাদিকদের এ তথ্য জানান।

মনোনয়ন বাতিল হওয়া ৫জন হচ্ছেন বিএনপির অ্যাড. বজলুল হক, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণফ্রন্টের অ্যাড. সারওয়ার, স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন ও মিসেস হাফিজা জামান।

ভুল তথ্যের কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার হাসানুজ্জামান।

এর ফলে গাজীপর-৪ আসনের (কাপাসিয়া) উপনির্বাচনে এখন বৈধ প্রার্থী হিসেবে টিকে রইলেন মোট ৩ জন। এরা হলেন এই আসন থেকে পদত্যাগ করা সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের বড় বোন সিমিন হোসেন রিমি, রিমির চাচা স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আফসারউদ্দিন খান ও সিপিবির অ্যাডভেকেট আসাদুল্লাহ বাদল।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর, ১০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান